প্রযুক্তির উন্নয়নই লোকসান হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায়-বিশ্লেষণ কর।
উত্তর: প্রযুক্তির উন্নয়নই লোকসান হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায়-উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানটি প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে তাদের উৎপাদন প্রক্রিয়া পুনঃডিজাইন করে; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত। উদ্দীপকে মডার্ণ ডিলাক্স লিমিটেড একটি বৃহদায়তন এনার্জি বাল্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত দুই মাসে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত ৩০% বাল্ব নষ্ট হওয়াতে ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি প্রচুর ক্ষতির সম্মুখীন হন। ভবিষ্যতে কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে কোম্পানি এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়। কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন প্রক্রিয়া নতুনভাবে ঢেলে সাজাবে। এ ধরনের কাজ পুনঃপ্রক্রিয়া ব্যয় হিসেবে বিবেচিত; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। এ কারণে ব্যয়ের দিকে না তাকিয়ে প্রতিষ্ঠানটি তাদের কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে; যা তাদের পণ্যের মান বৃদ্ধি করে লোকসান হতে রক্ষা করবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রযুক্তির উন্নয়নই লোকসান হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায়-বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর