বাল্ব নষ্ট হওয়ার ফলে কোম্পানির কোন ধরনের ব্যয় বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।
উত্তর: বাল্ব নষ্ট হওয়ার ফলে কোম্পানির বাহ্যিক ব্যর্থতার ব্যয় বৃদ্ধি পায়। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়। উদ্দীপকে মডার্ণ ডিলাক্স লিমিটেড একটি বৃহদায়তন এনার্জি বাল্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা প্রতিটি বাল্ব এক বছরের ওয়ারেন্টিতে বিক্রি করে। গত দুই মাসে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত ৩০% বাল্ব নষ্ট হওয়াতে ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি প্রচুর ক্ষতির সম্মুখীন হয় এবং বাল্ব মেরামত করতে ব্যয় সম্পাদন করতে হয়। উক্ত বায় পণ্য বিক্রয়ের পর ওয়ারেন্টি বাবদ সংঘটিত হয়; যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
বাল্ব নষ্ট হওয়ার ফলে কোম্পানির কোন ধরনের ব্যয় বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর