প্রথম অবস্থায় BRL কোম্পানির সাফল্যের পিছনে কোন প্রতিষ্ঠানের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অবস্থায় BRL কোম্পানির সাফল্যের পেছনে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI এর প্রভাব রয়েছে। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকের BRL সাভারে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করে। প্লাস্টিক তৈরিতে উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রতিটি প্লাস্টিক দ্রব্যের গায়ে একটি দেশীয় প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর থাকায় অল্পসময়ের মধ্যে প্লাস্টিক দ্রব্যসামগ্রীগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এখানে যে প্রতিষ্ঠানের সিলমোহরের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রথম অবস্থায় BRL কোম্পানির সাফল্যের পিছনে কোন প্রতিষ্ঠানের প্রভাব …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর