তুমি কি মনে কর, মি. বাশারের চায়ের জনপ্রিয়তার কারণ BSTI-এর সীলমোহর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমার মতে BSTI এর সিলমোহর যুক্ত করাই মি. বাশারের চায়ের জনপ্রিয়তার কারণ। BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকে জনাব বাশার সিলেটে একটি চা বাগানের স্বত্বাধিকারী। তিনি সারাদেশে চা সরবরাহ ও বিপণন করেন। কিন্তু সম্প্রতি ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তিনি তা BSTI এ পরীক্ষা করতে দিলে তা নিম্নমান হিসেবে বিবেচিত হয়। তাই তিনি তার পণ্য উৎপাদন ব্যবস্থা তদারকি ও সমস্যা দেখা দিলে তা সংশোধনের ব্যবস্থা করেন। যা মান নিয়ন্ত্রণ হিসেবে বিবেচিত। এছাড়াও ক্রেতাদের আ সৃষ্টির জন্য তিনি BSTI এর সিলমোহর ব্যবহার করেন। যা ক্রেতাকে পণ্য মানের নিশ্চয়তা প্রদান করে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে তোলে এবং সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে সবাই ভালো চা মানে মি. বাসারের চা' এ শ্লোগানকে বিশ্বাস করেন। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার কারণ হচ্ছে BSTI এর সিলমোহর ব্যবহার। ক্রেতা/ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে বাংলাদেশে গঠিত সংস্থা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউশন বা BSTI। উক্ত প্রতিষ্ঠানটি দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ ও পণ্যের মানের পরামর্শ প্রদান করে। যার ফলে দেশে গঠিত কোনো প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো কোনো কার্যাবলি সম্পাদন করতে পারে না। ফলে ক্রেতাগণ পণ্যের মানের প্রতি আস্থা তৈরি করতে পারেন । উক্ত সংস্থার সিলমোহর ব্যবহার করলে ক্রেতারা সহজেই পণ্যটি গ্রহণ করে নেন। যা ব্যবহারে মি. বাশারও জনপ্রিয়তা অর্জন করে ন।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
তুমি কি মনে কর, মি. বাশারের চায়ের জনপ্রিয়তার কারণ BSTI-এর সীলমোহর? …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর