উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে মূল্যায়ন ব্যয়ের কথা বলা হয়েছে। একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা- নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। উদ্দীপকে জনাব বাশার সিলেটে একটি চা বাগানের স্বত্বাধিকারী। তিনি নিজের বাগানের চা নিজেই প্রক্রিয়াকরণ করে সারাদেশে সরবরাহ ও বিপণন করেন। কিন্তু সম্প্রতি ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তিনি তার বাগানে উৎপাদিত চায়ের মান পরীক্ষার জন্য ान সনদ প্রদানকারী প্রতিষ্ঠান BSTI এর পরীক্ষাগারে পাঠায়। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। পণ্য নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণ করতে প্রতিষ্ঠানকে অতিরিক্ত বায় বহন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এ ধরনের পরীক্ষা করার জন্যই BSTI এর নিকট পণ্য প্রেরণ করে যা মূল্যায়ন বায় হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর