উদ্দীপকে মি. মফিজ পণ্যের মান নির্ধারণে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. মফিজ পণ্যের মান নির্ধারণে সার্বিক মান ব্যবস্থাপনার নীতি অনুসরণ করেছেন । সার্বিক মান ব্যবস্থাপনা অনুযায়ী উৎপাদন কাজে কর্মীদের সংশ্লিষ্টতা থাকে। এতে পণ্য মানের ধারাবাহিক উন্নয়ন সম্ভব হয়। ফলে ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য সরবরাহ করা যায়। উদ্দীপকে উল্লেখিত মি. মফিজ তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজে কর্মীদের সংশ্লিষ্টতার বিষয়টিকে গুরুত্ব দেন। এতে কর্মীরা কাজে আগ্রহ পায় এবং উৎপাদনে গতিশীলতা আসে। আবার, তিনি পণ্যের মানের ধারাবাহিকতা বজায় রাখেন। এজন্য তাকে ক্রমাগত নির্ধারিত মানে পণ্য উৎপাদন হওয়ার বিষয়টি নজরে রাখতে হয়। ফলে পণ্য মানের উন্নয়ন সম্ভব হয়। এ বিষয়গুলো সার্বিক মান ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, মি. মফিজ পণ্য মান নির্ধারণে সার্বিক মান ব্যবস্থাপনার নীতি অনুসরণ করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে মি. মফিজ পণ্যের মান নির্ধারণে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর