মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে 'বিশ্বরূপা গার্মেন্টস' কি লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারে? উদ্দীপকের আলোকে মতামত দাও ।
উত্তর: মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে 'বিশ্বরূপা গার্মেন্টস' লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারে বলে আমি মনে করি ।নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না তা নিশ্চিত করাই হলো মান নিয়ন্ত্রণ । এটি মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন হয় এবং প্রতিষ্ঠানের বিক্রি ও মুনাফা বাড়ে । উদ্দীপকে উল্লিখিত 'বিশ্বরূপা গার্মেন্টস' নারায়ণগঞ্জের তৈরি পোশাকের একটি কারখানা । সম্প্রতি প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতাদের কাছ থেকে বড় মাপের একটি অর্ডার পায়। ত্রুটি থাকায় উৎপাদিত বেশ কিছু পোশাক বাতিল করা হয়। এতে প্রতিষ্ঠানটির লোকসান বাড়ে এবং সুনাম ক্ষুণ্ণ হয়। এজন্য প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের কথা ভাবছে । উদ্দীপকের 'বিশ্বরূপা গার্মেন্টস' মান নিয়ন্ত্রণ কার্যাবলি অনুসরণ করার মাধ্যমে পূর্বনির্ধারিত মান অনুযায়ী পোশাক উৎপাদন হচ্ছে কি না তা যাচাই করতে পারবে। এতে কোথাও ত্রুটি পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সমাধান করার সুযোগ পাবে। ফলে উৎপাদিত পণ্য ত্রুটিযুক্ত হয়ে বাতিল হওয়ার আশঙ্কা কমবে বলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। অন্যদিকে এটি সুনাম বাড়াবে, যা বিক্রি ও মুনাফাও বাড়াতে পারবে। সুতরাং, মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে 'বিশ্বরূপা গার্মেন্টস' লোকসানের হাত থেকে রক্ষা পাবে ।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে 'বিশ্বরূপা গার্মেন্টস' কি লোকসানের হ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর