কাস্টমাইজেশন ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: বিশেষ কোন ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। কাস্টমাইজেশনের ক্ষেত্রে উৎপাদনকারী বা সেবাদানকারীর নিজস্ব মান , আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে, ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। ফলে ক্রেতা উৎপাদনকারীর ওপর সন্তুষ্ট থাকে। কাস্টমাইজেশনে প্রতিটি ক্রেতাকে আলাদা আলাদা ভাবে বিবেচনা করা হয়। যার মাধ্যমে ক্রেতার ব্যক্তিগত ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে। এক্ষেত্রে কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা কে গুরুত্ব দেয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
কাস্টমাইজেশন ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর