দেশের অর্থনৈতিক উন্নয়নে ডন ফুডস লি. এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে 'ডন ফুডস লি.-এর ভূমিকা অপরিসীম। দেশীয় পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। বিদেশে পণ্য রপ্তানি করার জন্য আন্তর্জাতিক মান সংস্থা ISO থেকে মান সনদ গ্রহণ করতে হয়। এ সনদ বিদেশে পণ্য মান নিশ্চিত করে ও পণ্যের চাহিদা বাড়াতে সাহায্য করে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে 'ডন ফুডস লি.' খাদ্যদ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কানাডায় খেজুর গুড় রপ্তানির পরিকল্পনা করে। এজন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মান সনদ গ্রহণ করে। তাই প্রতিষ্ঠানটি বিদেশে পণ্য রপ্তানি করতে পারে। ফলে, প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মান সনদ গ্রহণ করে। এ সনদ বিদেশে পণ্য মান ও ক্রেতাদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। ফলে বিদেশি ক্রেতারা প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ক্রয় ও ভোগ করতে পারে। এতে বিদেশে পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। এভাবে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়। ফলে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে ডন ফুডস লি. এর ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর