গঠন কাঠামো অনুযায়ী উদ্দীপকের উল্লেখিত জুস তৈরির প্রক্রিয়া মান ব্যবস্থাপনার কোন পর্যায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: গঠন কাঠামো অনুযায়ী উদ্দীপকের উল্লেখিত জুস তৈরির প্রক্রিয়া মান ব্যবস্থাপনার সার্বিক মান ব্যবস্থাপনা পর্যায়ের আওতাভুক্ত। যে ব্যবস্থাপনা ক্রেতা সন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ। উদ্দীপকের ফারহানা ২০২২ সালের রাজশাহী নবাবগঞ্জে আমের জুস তৈরির জন্য "প্রাণ জুস" নামক একটি কারখানা স্থাপন করেন। সার্বিক পরিবেশ, যন্ত্রপাতি, শ্রম বিভাগ দেশের জুস ব্যবহার ও বিদেশে রপ্তানি করার উপযোগী। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ২০২২ সালে গঠিত হয়। উক্ত সময় উৎপাদনের আধুনিক যুগ হিসেবে বিবেচিত। এ সময় মান ব্যবস্থাপনার সার্বিক মান ব্যবস্থাপনা হিসেবে আখ্যায়িত করা হয়। তাছাড়া সার্বিক মান ব্যবস্থাপনায় কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্য প্রস্তুত পর্যন্ত সকল স্তরে মান নিশ্চিত করা হয়েছে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিদ্যমান। তাই বলা যায়, গঠন অনুযায়ী প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার বর্তমান রূপ তথ্য সার্বিক মান ব্যবস্থাপনার পর্যায়ের আওতাভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
গঠন কাঠামো অনুযায়ী উদ্দীপকের উল্লেখিত জুস তৈরির প্রক্রিয়া মান ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর