সজীব ফুড প্রোডাক্টস্ এর আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সজীব ফুড প্রোডাক্টস-এর আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হবে। ISO এর পূর্ণরূপ International Organization for Standardization.যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। উদ্দীপকের সজীব ফুড প্রোডাক্টস রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান তথা BSTI থেকে মানসনদ গ্রহণ করে। সম্প্রতি তারা দেশের চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করে। বিদেশি ভোক্তাদের পণ্যের গ্রহণযোগ্যতার জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে মানসনদ গ্রহণ করার চিন্তা করছে; যা ISO মানসনদ নামে পরিচিত। উক্ত সংস্থা থেকে মানসনদ নেওয়ার ফলে ভোক্তাদেরকে পণ্যের মান সম্পর্কে আশ্বস্ত করা যাবে। এতে পণ্যের বিক্রয় ও মুনাফা উভয়ই বাড়বে। সাধারণত দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে মানসনদ সংগ্রহ করতে হয় আর আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ব্রুয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকের সজিব ফুড প্রোডাক্টস বিদেশের বাজারে পণ্য রপ্তানির উদ্দেশ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
সজীব ফুড প্রোডাক্টস্ এর আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য করণীয় বিশ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর