"মান ব্যবস্থাপনা অপচয় হ্রাস করে"- ব্যাখ্যা কর।
উত্তর: ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, সংরক্ষণ ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণে যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে। মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মনের মধ্যে পণ্যের কার্যকারিতা, যোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এসব কাজের মাধ্যমে মান ব্যবস্থাপনা পণ্যের মান নিশ্চিত করে যা উৎপাদনে অপচয় হ্রাস করে। এছাড়া মানসম্পন্ন পণ্য বিক্রয় এর ফলে পন্যের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে মুনাফা বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
"মান ব্যবস্থাপনা অপচয় হ্রাস করে"- ব্যাখ্যা কর।
উত্তর