"প্রগতি" কোম্পানি মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন ধারণাটি অনুসরণ করেন?
উত্তর: "প্রগতি" কোম্পানি ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটে সার্বিক মান ব্যবস্থাপনার ধারণাটি অনুসরণ করে। যে ব্যবস্থাপনায় ক্রেতা সন্তুষ্টি,কর্মী সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্র কর্মীদের সম্পৃক্তকরণ। উদ্দীপকের প্রগতি একটি দেশীয় ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠান। কর্মীদের সম্পৃক্ততা, মনের ধারাবাহিক উন্নয়ন ও ক্রেতদের সন্তুষ্টি এই তিনটি মূলনীতির আলোকে তারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকেন। উদ্দীপকে কোম্পানিটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে তিনটি বিষয়ের উপর গুরুত্ব করেছে তা সার্বিক মান ব্যবস্থাপনার প্রধান দর্শন। এটি এমন একটি পদ্ধতি যেখানে পণ্য ও সেবা, প্রক্রিয়ার মান উন্নয়নের জন্য কোম্পানির সকল লোক কাজ করে থাকেন। তাহলে পণ্যের মান ভালো হয় এবং স্থানীয় বাজারে পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
"প্রগতি" কোম্পানি মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন ধারণাট…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর