উদ্দীপকের "মেঘনা টেকনোলজি" সার্বিক মান ব্যবস্থাপনার কোন দর্শন অনুসরণ করে ভবিষ্যতের ক্ষতিপূরণ প্রদান তথ্য মামলা দেয় থেকে রেহাই পেতে পারে বলে তুমি মনে করো? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মেঘনা টেকনোলজির সার্বিক মান ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়ন দর্শন অনুসরণ করে ভবিষ্যৎ ক্ষতিপূরণ প্রদান করে মামলা ব্যয় থেকে রেহাই পেতে পারে। ধারাবাহিক উন্নয়ন হচ্ছে মান ব্যবস্থাপনার অন্যতম একটি নীতি বা দর্শন। এক্ষেত্রে মনে করা হয়,মান ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেননা পরিবেশ পরিস্থিতির কারণে এবং সময়ের বিবর্তনে একই মানসম্পন্ন পণ্য নিয়ে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব নয়। মেঘনা টেকনোলজি চয়েজ নামে একটি ওয়াশিং মেশিন বাজারে ছাড়ে। কাপড় ধোয়ার সময় মেশিনটি বিস্ফোরিত হলে একজন ক্রেতা আহত হন এবং ক্ষতিপূরণের মামলা করেন। এতে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য হন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে সার্বিক মান ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়ন নীতি অনুসরণ করেছে। এই নীতিতে ধারণা করা হয় একই মানসম্পন্ন পণ্য নিয়ে কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। সেই সাথে মান ব্যবস্থাপনায় পণের মানের ধারাবাহিক উন্নয়ন ঘটানোর জন্য সংশ্লিষ্ট প্রতিটি কাজের উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে সার্বিক মান ব্যবস্থাপনার ধারাবাহিক নীতি অনুসরণ করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের "মেঘনা টেকনোলজি" সার্বিক মান ব্যবস্থাপনার কোন দর্শন অনুসর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর