জনাব মামুন মান সম্মত পন্য উৎপাদন এর জন্য যে নিয়ন্ত্রণ কৌশলটি গ্রহণ করেছেন তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব মামুন মানসম্মত পণ্য উৎপাদনের জন্য নিয়ন্ত্রণের পার্ট কৌশলটি ব্যবহার করেন। প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে এবং কখন তার শেষ হবে তা চিহ্নিত করে অতি প্রয়োজনীয় যে কাজগুলো বিরতিহীনভাবে সম্পাদিত হবে সেটি মোটা দাগের মাধ্যমে সংযুক্ত করা কে (PERT) বলে। এ ক্ষেত্রে সংকটময় পথ চিহ্নিত করে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ওই কার্যসম্পাদন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। উদ্দীপকের জনাব মামুন গোমতী লিমিটেড এর কার্য ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান নিম্ন হওয়ার কারণ অনুসন্ধান করার জন্য একটি নতুন কৌশল গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তা মোটারেখা অবলম্বন করে সংযুক্ত করেন এবং ওই কার্যসম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন করেন। এতে পণ্যের মান নিশ্চিত হয় এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব মামুন মানসম্মত পণ্য উৎপাদনে নিয়ন্ত্রণের পার্ট কৌশলটি ব্যবহার করেছেন। এটি নিয়ন্ত্রণের একটি আধুনিক পদ্ধতি। যার মাধ্যমে সংকটময় পথ চিহ্নিত করা যায় এবং ওই অনুযায়ী কার্যসম্পাদন করা হয় এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যায়। এতে প্রতিটি কাজের তাৎক্ষণিক ও ত্রুটিবিচ্যুতি ধরা পড়ে তাই খুব সহজে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। তাই বলা যায়, জনাব মামুনের ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব মামুন মান সম্মত পন্য উৎপাদন এর জন্য যে নিয়ন্ত্রণ কৌশলটি গ্রহণ …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর