কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা বেকারিতে ফেরত দেওয়ার বিষয়টি নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা বেকারিতে ফেরত দেওয়ার বিষয়টি নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয় । উদ্দীপকের জনাব জামিল 'আনন্দ' বেকারির মালিক। ক্রেতারা তার বেকারি থেকে বিভিন্ন ধরনের আইটেম যেমন— কেক, বিস্কুট ইত্যাদি ক্রয় করে থাকে। কিন্তু একদিন একজন ক্রেতা কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা বেকারিতে ফেরত দিল। এর ফলে আনন্দ বেকারির সুনাম নষ্ট হয় এবং এতে তাদের অর্থও ব্যয় করতে হয়, যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সাথে মিল পাওয়া যায়। সুতরাং বলা যায়, কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা ফেরত দেওয়ার বিষয়টি নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বায়ের অন্তর্গত বাহ্যিক ব্যর্থতার ব্যয় ।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা বেকারিতে ফেরত দেওয়ার …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর