মান সনদ কেন প্রয়োজন?
উত্তর: একটি পণ্য বা সেবার মান বলতে সেই প্রকৃতি এবং বৈশিষ্ট্যসমূহকে বোঝায় যা সন্তুষ্টি অথবা প্রয়োজনীয়তা পূরণের সক্ষমতা প্রকাশ করে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে মানসম্পন্ন পণ্য বা সেবা ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবসায়ে টিকে থাকা সম্ভব নয়। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পণ্য বিপণন করার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসনদ গ্রহণ করতে হয়। দেশের অভ্যন্তরে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এবং আন্তর্জাতিক পর্যায়ে মান নিয়ন্ত্রক সংস্থা আইএসও সনদ প্রদান করে থাকে। এই মানসনদ গ্রহণ করার মাধ্যমে বিপণনকারী ভোক্তাদের আস্থা অর্জন করে এবং সঠিক মান অনুযায়ী পণ্য সরবরাহ করার মাধ্যমে পণ্যের বাজার ধরে রাখতে পারে। তাই মান সনদের প্রয়োজনীয়তা অত্যন্ত ব্যাপক।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মান সনদ কেন প্রয়োজন?
উত্তর