সারমর্ম লেখো: সার্থক জনম মোর জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধন রতন, আছে কি না রানির মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় বসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়াল, ঐ আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।
উত্তর: সারমর্ম: জন্মভূমিই মানুষের সবচেয়ে প্রিয় স্থান। ধনে-মানে নিঃস্ব হলেও মাতৃভূমির সব অনির্বচনীয় সৌন্দর্য ও প্রীতিময় স্থান জগতে বিরল। তাই জন্মভূমির বুকে মৃত্যুবরণ করাটাও গৌরবের।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর