সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ Bangla 2nd Paper

HSC Bangla 2nd Paper এর সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২১৩

প্রশ্ন

Bangla 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারমর্ম লেখ : আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত; একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরোথরো। তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারমর্ম লেখো: সন্ধ্যা যদি নামে, চন্দ্র যদি পূর্বাচল কোণে না হয় উদয়, তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে, না করিব ভয় । হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা, মূর্তি ধরি যদি গ্রাসিবারে আসে, সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পারে নবজীবনের নবীন আশ্বাসে ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারাংশ লিখো - আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয় ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারাংশ লিখো জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তা-ই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোন মালি গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ ব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুষমায় তার জীবন পরিপূর্ণ হয়ে উঠে এবং তারি প্রতিফলনে সমস্ত জগৎ আলোময় হয়ে দেখা দেয়। ফলে মানুষ ইতর জীবনের গুরুভার থেকে মুক্তি পেয়ে নিজেকে লঘুপক্ষ প্রজাপতির মত হালকা মনে করে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারাংশ লিখো মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয়, তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না। অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও মিথ্যাবাদীকে, দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCBangla 2nd Paperসৃজনশীল
সারমর্ম লেখ : অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনো প্রেম নেই— প্রীতি নেই— করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো