ভাবসম্প্রসারণ করো: গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।
উত্তর: ভাবসম্প্রসারণ: মানুষ যখন নিজের স্বার্থকে বড়ো করে দেখে তখন তার মধ্যকার মানবিকতা লোপ পায় এবং সে নিজ শ্রেণির শত্রুতে পরিণত হয়। মানুষ সামাজিক জীব। পরস্পর নানা প্রয়োজনে একে অপরের উপর নির্ভরশীল। কখনো কখনো এই নির্ভরতা ও যোগাযোগের ভিতর দিয়ে মানুষ আরও বেশি মানবিক হয়ে ওঠে। আবার কখনো কখনো হীন স্বার্থবাদী স্বধর্মচ্যুত অমানবিক মানুষে পরিণত হয়। আলোচ্য উক্তিতে মূলত এই চিরন্তন সত্য উপস্থাপন করা হয়েছে। কারো দ্বারা প্ররোচিত হয়ে মানুষ যখন নিজ ধর্ম-জাতিরর বিরুদ্ধে যায় তখন সে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। সে অধম-অমানবিক। সমাজের গভীর সত্যকে এই উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সঙ্গদোষে যেমন লোহা ভাসে ঠিক তেমনই খারাপ মানুষ দ্বারা প্রভাবিত হয়ে ভালো মানুষও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এর বিপরীতও সমাজে দেখা যায়। সুগন্ধিযুক্ত ফুল যেমন কিছুকাল কাদায় ফেলে রাখলে কাদার মধ্যে কিছুটা হলেও সুবাস পাওয়া যাবে তেমনই সৎ মানুষের সান্নিধ্যে এলে অসৎ মানুষের মাঝেও সৎ চিন্তার উদ্রেক হয়। সৎ সঙ্গ পেলে যেমন স্বর্গবাসের অনুভূতি হয় তেমনি অসৎ মানুষের সঙ্গে থাকলে সর্বনাশ হওয়ার ঝুঁকি থাকে। যে মানুষ নীচ স্বভাবের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, নিঃসন্দেহে তার আচরণও নীচ হবে। আত্মস্বার্থ চরিতার্থ করতে স্বজাতি-ধর্মের বিরুদ্ধে যেতে প্ররোচিত করে এমন মানুষকে বন্ধু করা উচিত নয়। নীচ বা অসৎ ব্যক্তিদের সঙ্গ ছেড়ে সৎ ও মহৎ মানুষদের সঙ্গী হতে হবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাবসম্প্রসারণ করো: গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।
উত্তর