সারাংশ লেখো: কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করো এবং সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এ আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করলে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করো, আর কিছুর আবশ্যকতা নেই।
উত্তর: সারাংশ: বই ও পণ্ডিতজনেরাই হলো একটা জাতির প্রাণশক্তি। দেশ ও জাতির প্রাণকে জাগাতে হলে এ দুয়ের প্রতি ভক্তি ও অনুশীলন বৃদ্ধি করতে হবে। সাহিত্যের বিকাশ এবং বিজ্ঞজনের সংখ্যা যত বিকশিত হবে জাতি তত বেশি উন্নত হবে।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর