ভাবসম্প্রসারণ করো: রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব-হাসে অন্তর্যামী।
উত্তর: ভাবসম্প্রসারণ: জগতের প্রতিটি বড় অর্জনের পেছনে কোনো এক অদৃশ্য ও পরম শক্তি কাজ করে। কিন্তু অনেকক্ষেত্রেই সেই সাফল্যের সাথে যুক্ত সাধারণ মাধ্যমগুলো নিজেদেরই সবকিছুর মূলে মনে করে ভুল করে। মানুষের এই মেকি দম্ভ এবং নিজেকে 'কর্তা' বা ঈশ্বরতুল্য ভাবার প্রয়াস দেখে পরমেশ্বর নিভৃতে কেবল করুণার হাসি হাসেন। পৃথিবীর জীবন এক অনন্ত রথযাত্রার মতো, যেখানে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে যুক্ত। রথযাত্রার উৎসবে রথ, পথ বা মূর্তি মানুষের ভক্তি দেখে ভুল করে নিজেদের মহান মনে করতে থাকে, বাস্তব জীবনেও এমনটাই ঘটে থাকে। মানুষ যখন জীবনে সম্পদ, প্রতিপত্তি বা বড় কোনো সাফল্য পায়, তখন সে ভুলে যায় যে সে কেবল একটি উপলক্ষ্য বা মাধ্যম মাত্র। সে মনে করতে শুরু করে যে তার বুদ্ধি, পরিশ্রম বা ক্ষমতার কারণেই সব সম্ভব হয়েছে। এই আত্মম্ভরিতা তাকে এতটাই অন্ধ করে দেয় যে, সে সাফল্যের পেছনের মূল কারণ অর্থাৎ বিধাতার ইচ্ছাকে অস্বীকার করতে শুরু করে। প্রকৃতপক্ষে এটি মানুষের ক্ষুদ্রতারই বহিঃপ্রকাশ। মানুষের ব্যক্তিগত বা জাতীয়' জীবনের কোনো সাফল্যই তার একক কৃতিত্ব নয়। এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, পারিপার্শ্বিক অবস্থা এবং সর্বোপরি পরমেশ্বরের করুণা। কোনো একটি মাধ্যম বা উছিলা হয়ে নিজেকে 'সর্বেসর্বা' ভাবাটা মানুষের চরম অজ্ঞতা। পরিশেষে বলা যায়, অহংকার মানুষের বিবেক ও বিচারবুদ্ধিকে গ্রাস করে ফেলে। সাফল্য বা স্তুতি পেয়ে নিজেকে বড় না ভেবে বরং কৃতজ্ঞ ও বিনয়ী থাকাই জীবনের প্রকৃত সার্থকতা। বিনয়ই মানুষের আসল পরিচয়।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল
ভাবসম্প্রসারণ করো: রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব-হাসে অন্তর্যামী।
উত্তর