সারাংশ লেখো: বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই-যাহারা মায়াচ্ছন্ন, নব মানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয়, বিঘ্ন, শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না; পারে না, যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ-স্তূপ আঁকড়িয়ে পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই- যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোকপিয়াসি প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার- বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্ম বার্ধক্য।
উত্তর: সারাংশ: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে বিচার করা ঠিক নয়। মন যাদের জড় পদার্থের মতো কুসংস্কারাচ্ছন্ন, নতুন উদ্যম ও চেতনাকে যারা ভয় পায়- তারাই প্রকৃতপক্ষে বৃদ্ধ। অপরপক্ষে যারা উদ্যমী, নতুনকে বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না- তারা বয়সে স্বাধীন বৃদ্ধ হয়েও তরুণ।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর