সারমর্ম লেখ: সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ। মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ - সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত মানুষে মানুষে হল কত হানাহানি। এবার মোদের পূন্যে সমুদিবে প্রেমের প্রভাব গাহিবে সবে সৌহার্দের বাণী।
উত্তর: সারমর্ম: প্রেম, ভালোবাসা ও সৌহার্দ্যের সেতুবন্ধনের মাধ্যমে বিশ্বমানবতার সুন্দরতম প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে হবে। মানুষের মধ্যে ভেদাভেদ, হানাহানি ও যুদ্ধ দূর করে শান্তি প্রতিষ্ঠাই আজকের বিশ্ববাসীর প্রধান দাবি—যুদ্ধ নয়, শান্তি চাই।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর