তুমি কি মনে কর এ ধরনের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ও পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি এ ধরনের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ও পন্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে। যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন বিভিন্ন সংবাদ পণ্য সেবা এবং প্রতিষ্ঠানের তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে বিজ্ঞাপনের মতই বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো জনগণের নিকট তথ্য পৌঁছানো তাই যে মাধ্যম ব্যবহার করলে কাঙ্খিত জনগণের নিকট তথ্য পৌঁছানো যায় তাই হলো সঠিক বিজ্ঞাপন মাধ্যম। উদ্দীপকে দেখা যায়, করোনা মহামারিকালীন সময়ে মানুষ বেশি সময় ধরে ঘরে অবস্থানের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। এজন্য বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবার প্রচারণা চালাচ্ছে। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মনীতি মানতে জনগণকে উৎসাহিত করছে। উৎপাদন করলে তা বিক্রয় হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই উৎপাদিত পণ্য বিক্রয় বা বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে জনগণ পণ্যটি সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য কেনার আগ্রহ সৃষ্টি হয়। এতে জনগণের নিকট প্রতিষ্ঠান ও পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ে। তাই আমি মনে করি, বিজ্ঞাপন প্রতিষ্ঠান ও পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
তুমি কি মনে কর এ ধরনের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ও পণ্যের গ্রহণযোগ্যতা বৃ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর