বিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের বিনিময়ে উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা পণ্যের গুণাগুণ সম্পর্কে ধারণা পায়। ফলে তারা পণ্য সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। এতে পণ্যের বাজার চাহিদা বাড়ে। তাই উৎপাদিত পণ্য বণ্টনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাজারে অধিক পণ্য সরবরাহ করতে হয়। অনেক সময় ক্রেতারা নিজেরাই দূর-দূরান্ত থেকে পণ্য ক্রয় করতে আসে। এভাবেই বিজ্ঞাপন বণ্টনের সম্প্রসারণ ঘটায়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।
উত্তর