“বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম” ব্যাখ্যা কর।
উত্তর: চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তাদের অন্যতম হলো- এটি একটি অর্থপ্রদত্ত মাধ্যম। অর্থ প্রদত্ত ছাড়া অন্যকোনো উপায়ে পণ্য বা সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে জনগণকে জানালে তা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে না । যেমন- কোনো ব্যাংকের নতুন শাখা উদ্বোধনের খবর টেলিভিশন বা জাতীয় পত্রিকায় খবর আকারে প্রকাশিত হলে তাকে বিজ্ঞাপন বলা যাবে না। সেটি প্রচার হিসেবে গণ্য হবে। তবে বিষয়টি যদি অর্থের বিনিময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় তবে তা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে। তাই বলা যায়, বিজ্ঞাপন হলো একটি অর্থ প্রদত্ত মাধ্যম ।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
“বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম” ব্যাখ্যা কর।
উত্তর