“প্রচারেই প্রসার” কথাটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: প্রচারেই প্রসার কথাটি একদমই যৌক্তিক ও যথার্থ । বর্তমান যুগ প্রচারের যুগ । প্রচারের মাধ্যমেই কোনো পণ্য বা প্রতিষ্ঠানকে ক্রেতা বা ভোক্তাদের মাঝে পরিচিত করে তোলা যায় । যে কাজের মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠানকে জনগণের মাঝে পরিচিত করে তোলা হয় তাকে প্রচার বলে । যদিও বিপণনের দৃষ্টিকোণ হতে বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য করা হয় কিন্তু প্রশ্নে যে প্রচারের কথা বলা হয়েছে তা বিজ্ঞাপন ও প্রচার উভয়কেই বুঝানো হয়েছে। বর্তমানে কোনো পণ্য বা প্রতিষ্ঠানের প্রসার তখনই সম্ভব যখন সেই পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার করা হয় । বাজারে অনেক পণ্য আছে যেগুলোর মান খুব বেশি উন্নত না হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যাপক প্রচারের কারণেই বাজার দখল করে আছে । তাই বলা যায়, প্রচারেই প্রসার । উদ্দীপকে দেখতে পাই, আবির এইচ এস সি পরীক্ষার পর ঢাকায় বেড়াতে গেল। ঢাকা শহরে নানা আকার, রং ও নানা মাধ্যমে অসংখ্য বিলবোর্ড দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। আবির প্রায় প্রত্যেকটি পণ্যের বিলবোর্ড দেখে আকর্ষিত হচ্ছে। সে একটি পণ্যের ব্যাপারে এতই আকৃষ্ট হলো যে, দোকান থেকে সেটি কিনেই ফেলল। সকল দিক বিবেচনায় এনে বলা যায় যে, প্রচারেই প্রসার এটি একদমই যৌক্তিক
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
“প্রচারেই প্রসার” কথাটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর