শান্তিনগর পার্কের ব্যবসায় সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে- মতামত ব্যক্ত কর।
উত্তর: শান্তিনগর পার্কের ব্যবসায়িক কার্যক্রম সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এটি যুক্তিযুক্ত। বিপণন হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি করার প্রক্রিয়া। বিপণন সমাজে বসবাসকারী ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসার অন্যতম শাখা হিসেবে বিপণন একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আয় বৃদ্ধি করে অন্যদিকে তেমনি তাদের প্রত্যাশিত পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়। এভাবে আয় ও ভোগ বৃদ্ধি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে বিপণন সহায়তা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, পার্কটি রক্ষণাবেক্ষণের বিভিন্ন কাজে গ্রামের অনেক মানুষ চাকরি করছে।মানুষের আনাগোনার ফলে গ্রামটিতে জমজমাট বাজার গড়ে উঠেছে। এখানে বিভিন্ন বেকার মানুষ এ পার্কটির ফলে কর্মসংস্থান খুঁজে পেয়েছে। বিপণন দুইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। একটি হলো প্রত্যক্ষভাবে এবং অন্যটি হলো পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে বিপণন কার্যাবলীর সম্পাদনের জনগণকে নিয়োজিত করে আর পরোক্ষভাবে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। পরিবহন, বিজ্ঞাপন, গুদামজাতকরণ ও প্রচার ইত্যাদি কর্মক্ষেত্র তৈরি করে সেখানে প্রয়োজনীয় জনশক্তি নিয়োগ দিয়ে বিবরণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। আর বিক্রয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পায়, ফলে সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই বলা যায় উদ্দীপকের কার্যক্রম সামাজিক উন্নয়নে খুবই ভূমিকা রাখছে বলে আমি মনে করি। এখানে তার টিভি চ্যানেলের মাধ্যমে তার খবরটি প্রকাশ করে যা,বিজ্ঞাপন মাধ্যমের রেডিও এবং টেলিভিশন মাধ্যমের মাধ্যমে প্রচার করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
শান্তিনগর পার্কের ব্যবসায় সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে- মতামত ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর