"পরিবহন বিজ্ঞাপন চলমান"- ব্যাখ্যা কর।
উত্তর: বাস, ট্রেন, লঞ্চ প্রভৃতি পরিবহনের গায়ে লিখিত বিজ্ঞাপন মাধ্যম লাগিয়ে দেওয়াকে পরিবহন বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের ক্ষেত্রে পরিবহন বিজ্ঞাপন একটি নান্দনিক নাম। পরিবহন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলমান বিধায় পরিবহনের গায়ে অঙ্কিত বিজ্ঞাপন দেশের নানা প্রান্তের মানুষের নিকট সহজেই পৌঁছে যায়। অর্থাৎ পরিবহন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্রাম্যমান মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং পণ্য ও সেবার তথ্য পৌঁছাতে সহায়তা করে। মূলত এজন্যই বলা হয়েছে যে, পরিবহন বিজ্ঞাপন চলমান।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
"পরিবহন বিজ্ঞাপন চলমান"- ব্যাখ্যা কর।
উত্তর