ডিজাইন ফ্যাশনের তথ্য কোন পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছেছে? পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: ডিজাইন ফ্যাশন এর তথ্য রেডিও এবং টেলিভিশন মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। পণ্য ও সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য জনসাধারণের নিকট পৌঁছাতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত ক্রেতা ও পণ্যের বৈশিষ্ট্য, বাজারের ধরন, দেশের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিবেচনায় বিজ্ঞাপন বিভিন্ন মাধ্যম ব্যবহৃত হয়। আধুনিক যুগে রেডিও এবং টেলিভিশন বিজ্ঞাপন অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে ব্যাপকভাবে পরিচিত। ফলে বিশ্বের সকল দেশের বর্তমান রেডিও এবং টেলিভিশন বিজ্ঞাপনকে অন্যতম প্রধান কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কেননা শিক্ষিত এবং অশিক্ষিত সকল শ্রেণীর লোক অত্যন্ত আকর্ষণীয় ভাষায় ও চিত্রে প্রচলিত রেডিও এবং টেলিভিশনের বিজ্ঞাপন দ্বারা আকৃষ্ট হয়। উদ্দীপকে দেখা যায় “ডিজাইন ফ্যাশন" তাদের নান্দনিক ডিজাইন ও মানসম্মত পোশাক উৎপাদনের জন্য সম্প্রীতি শ্রেষ্ঠ পোশাক উৎপাদনকারী পুরস্কার পেয়েছে। দেশের টিভি চ্যানেল ও সংবাদপত্র এ খবর প্রকাশিত হয়। ক্রেতাদের মাঝে বিদ্যমান সুনামের পাশাপাশি এরূপ খবর প্রকাশের পর তাদের পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
ডিজাইন ফ্যাশনের তথ্য কোন পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছেছে? পদ্ধতিটি ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর