বিপণন প্রসারের অন্যান্য পদ্ধতির চেয়ে ডিজাইন ফ্যাশনের পদ্ধতিটি বেশ স্বতন্ত্র- যুক্তিসহ মতামত উপস্থাপন করো।
উত্তর: বিপণন প্রসারের অন্যান্য পদ্ধতির চেয়ে ডিজাইন ফ্যাশনের পদ্ধতিটি বেশ স্বতন্ত্র বলে আমি মনে করি। তারা যে পদ্ধতি ব্যবহার করেন তা হলো রেডিও এবং টেলিভিশন পদ্ধতি। আধুনিক যুগের রেডিও এবং টেলিভিশন বিজ্ঞাপন অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে ব্যাপকভাবে পরিচিত। শিক্ষিত এবং অশিক্ষিত সকল শ্রেণীর লোক অত্যন্ত আকর্ষণীয় ভাষায় ও চিত্রে বিজ্ঞাপনটি দেখে থাকে। এ বিজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল প্রান্তের সকল মানুষ তাদের প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ধারণা রাখতে পারে এবং তার প্রতিষ্ঠানের পণ্য কে ক্রয় করতে আগ্রহী হয়ে থাকে। এ বিজ্ঞাপন ব্যবহারের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং খুব সহজে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। উদ্দীপকে দেখা যায় "ডিজাইন ফ্যাশন" ক্রেতাদের নান্দনিক ডিজাইন ও মানসম্মত পোশাক উৎপাদনের জন্য সম্প্রীতি শ্রেষ্ঠ পোশাক উৎপাদনকারী পুরস্কার পেয়েছে। দেশের টিভি চ্যানেল ও সংবাদপত্র এ খবর প্রকাশিত হয়। ক্রেতাদের মাঝে বিদ্যমান সুনামের পাশাপাশি এরূপ খবর প্রকাশের পর তাদের পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এখানে তারা যে পদ্ধতিটি ব্যবহার করেছে সে পদ্ধতিটি ব্যবহার করার ফলে খুব সহজে একে তারা তার পণ্যটি সম্পর্কে আকৃষ্ট হয়। তবে এটি অত্যন্ত ব্যয়বহুর মাধ্যম। সহজে যে কোন প্রতিষ্ঠানের মালিকেরা এই পদ্ধতি ব্যবহার করতে পারেনা।এ মাধ্যম ব্যায় হলেও এর কার্যকারিতা সবচেয়ে বেশি হয়। যেমন: নেটওয়ার্ক বিজ্ঞাপন, স্পট বিজ্ঞাপন, বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন, স্পন্সর বিজ্ঞাপন ইত্যাদি বিজ্ঞাপনের মাধ্যমগুলো রেডিও ও টেলিভিশনের প্রচার হয়ে থাকে। তাই বলা যায় বিপণন প্রসারের অন্যান্য পদ্ধতির চেয়ে রেডিও এবং টেলিভিশন মাধ্যম খুবই কার্যকরী বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিপণন প্রসারের অন্যান্য পদ্ধতির চেয়ে ডিজাইন ফ্যাশনের পদ্ধতিটি বেশ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর