বিজ্ঞাপন কি অপচয়? ব্যাখ্যা কর।
উত্তর: চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবা সম্পর্কিত বিষয়াবলি সকলের নিকট উপস্থাপন হল বিজ্ঞাপন। বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পণ্য বা সেবার কার্যকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করা ও সচেতনতা বৃদ্ধি করা যায়। অনেকে বিজ্ঞাপনকে অপচয় মনে করলেও বিক্রয় বৃদ্ধিতে এটি একটি কার্যকর ভূমিকা পালন করে। বর্তমানে বিজ্ঞাপন ছাড়াও ভোগ্য পণ্যের বিপণন বেশ কঠিন। সুতরাং, বিজ্ঞাপন অপচয় বা অপ্রয়োজনীয় নয়, বরং বিপণনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় উপাদান হিসেবে গণ্য হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিজ্ঞাপন কি অপচয়? ব্যাখ্যা কর।
উত্তর