উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধির কারণ বিজ্ঞাপনের মাধ্যমে ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ হল বিভিন্ন ধরনের বিলবোর্ডের মাধ্যমে প্রচার করা। এটি বিজ্ঞাপনের একটি মাধ্যম। যে সকল মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন জনসাধারণের নিকট পৌঁছে দেওয়া হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলা হয়। বিজ্ঞাপনের সাহায্যে পণ্য বা সেবা সমূহ জনগণের নিকট পরিচিত করে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। ক্রেতার দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এটি একটি কার্যকরী ও ধারাবাহিক প্রক্রিয়া । বিলবোর্ড তেমন একটি মাধ্যম। সাধারণত প্রতিষ্ঠানের সামনে কিংবা আশেপাশে বিভিন্ন জায়গায় বড় বড় বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার করা হয়ে থাকে, বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার করার ফলে সকলের নজর সেই বোর্ডের দিকে যায় এবং তারা পন্যটি সম্পর্কে জানতে পারে। উদ্দীপকে "প্রগতি ফ্যাশন হাউস" গ্রীষ্মকালে তাদের সকল শীত বস্ত্রের ওপর ৪০% মুনাফা ছাড় দেন।স্থানটি এই বিশেষ অফার সম্পর্কিত তথ্য তাদের প্রত্যেক শোরুমের সামনে বিলবোর্ড প্রদর্শন করেন। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিজ্ঞাপন মাধ্যমে ব্যবহার করার ফলে সহজে গ্রাহকরা তাদের পণ্য সম্পর্কে জানতে পারে, এবং ক্রয় আগ্রহী হয়ে ওঠে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করা।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধির কারণ বিজ্ঞাপনের মাধ্যম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর