ব্যক্তিক বিক্রয় দ্বিমুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: যে বিশ্বাস কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা সম্বন্ধে অবহিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে। ব্যক্তিক বিক্রয় একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতা খুঁজে বের করে এবং ক্রেতার কাছে সরাসরি পন্য বা সেবার গুণাবলী, ব্যবহারবিধি, উপযোগিতা তুলে ধরে ক্রয়ের জন্য প্ররোচিত করে। এজন্য তারা পণ্য প্রদর্শন, ফরমায়েশ গ্রহণ এবং অর্থের লেনদেন সম্পন্ন করে। তাছাড়া তারা ক্রেতার ক্রয় গাইড, সাহায্যকারী এবং প্ররোচনাকারীর ভূমিকা পালন করে। ক্রেতা এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান উভয়ের সাথে যোগাযোগ রক্ষা করা হয় বলেই ব্যক্তিক বিক্রয়কে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
ব্যক্তিক বিক্রয় দ্বিমুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর