উদ্দীপকে কোন ধরনের বিপণন কাজের উল্লেখ রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের বিক্রয় প্রসার কাজের উল্লেখ রয়েছে। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রম কে বিক্রয় প্রসার বলে। আরো সহজ ভাবে বলতে গেলে, তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে কোম্পানিগুলো যেসব বৈচিত্র্যময় কৌশল অবলম্বন করে সেগুলো কি বিক্রয় প্রসার বলা হয়। অন্যভাবে বলা যায়, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয়িকতা, গণসংযোগ ও প্রত্যক্ষ বিপণন ব্যতীত স্বল্প সময়ের জন্য যেসব উদ্দীপনামূলক কার্যক্রমের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা হয় সেগুলোকে সম্মিলিতভাবে বিক্রয় প্রসার বলে। উদ্দীপকে দেখা যায় ডাক্তার ভেষজ বাড়ি নামে অনলাইন পেজের মাধ্যমে "গ্যাস্ট্রো ফিনিশ" নামে ২০ ধরনের প্রাকৃতিক উৎপাদনের গুরু ব্যবহার করে একটি পেটের গ্যাস নিরাময় পণ্য বিক্রয় করে। ক্রেতা বর্তমানে গ্যাসের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ওই পণ্য সেবনে আগ্রহী হয়েছে। বিক্রয় প্রসার ক্রেতাকে পণ্য যাচাইয়ের সহযোগিতা করে। ফলে তারা পণ্যটি যাচাই করার ফলে পন্যটি ক্রয় করে থাকেন। উক্ত প্রতিষ্ঠানের পণ্যটি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ক্রেতারা ক্রয় করে থাকেন, যা বিপণন এর বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিপণন কাজের উল্লেখ রয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর