উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের কোন কৌশলটি ব্যবহার করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের নতুন পণ্য উপস্থাপন প্রসারটি ব্যবহার করেছেন। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন অনুপ্রেরণা সৃষ্টির কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এ অর্থে বিক্রয় প্রসার কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে পণ্যের বিক্রয় বৃদ্ধি করা। বাজারে নতুন পণ্য উপস্থাপনের সময় একজন বিপণনকারী বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন বিক্রয় কোষের অবলম্বন করে। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তন করতে হলে নমুনা বিতরণের প্রয়োজন হয়। বাজারে নতুন পণ্য উপস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ও ফলপ্রসূ কৌশল হলো নমুনা বিতরণ পদ্ধতি। এর মাধ্যমে ক্রেতারা খুব স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে পণ্য যাচাই করার সুযোগ দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায় কর্নিয়া" বিভিন্ন রকম চশমা বাজারজাতকারী চট্টগ্রামের একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান। বিজ্ঞাপন বাবদ অর্থ ব্যয় না করে তারা শহরের বিভিন্ন স্থানে ডাক্তার দ্বারা বিনামূল্যের চোখ পরীক্ষার আয়োজন করেছে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর বিষয়টির ফলে সকলের খুব সহজে তাদের প্রতিষ্ঠানে এসে ডাক্তার দেখিয়ে যাচ্ছে এবং তাদের প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানতে পারছে। যা ভোক্তামুখী বিক্রয় প্রসারের নতুন পণ্য উপস্থাপন প্রসার কৌশলটি ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের কোন কৌশলটি ব্যবহার করেছে তা ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর