জনাব আমির চিন্তা লাঘবের ক্ষেত্রে উদ্দীপকে ব্যবহৃত বিপণন প্রসার হাতিয়ার সমূহের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব আমিরের চিন্তা লাঘবের ক্ষেত্রে উদ্দীপকে ব্যবহৃত বিপণন প্রসার হাতিয়ার সমূহ হলো বিক্রয় প্রসার ও জনসংযোগ। স্বল্প সময়ের বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। আবার সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বাড়ানোর প্রক্রিয়াকে জনসংযোগ বলে। উদ্দীপকে জনাব আমির একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তার প্রতিষ্ঠানে বিক্রয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু কোভিড ১৯ পরবর্তী আর্থিক মন্দার কারণে পণ্যের বিক্রয় কমে যায়। এমতাবস্থায় তিনি কিছু সময়ের জন্য মূল্য ছাড় ও নমুনা বিতরণের ব্যবস্থা করেন। ফলে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ফলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বাড়ে। এতে পণ্য বা সেবার বিক্রয় বাড়ানোর চেষ্টা করা হয় যার জনসংযোগ হিসেবে বিবেচিত। লক্ষস্থিত ক্রেতার কাছে যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুনাবলি তুলে ধরে ক্রেতাকে পন্য ক্রয় উৎসাহিত করার প্রক্রিয়া হলো প্রসার। যা বিপণন মিশ্রণের অন্যতম একটি হাতিয়ার। বিক্রয় প্রসার পণ্যের তৎক্ষণাৎ বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে আর জনসংযোগ পণ্য ও প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। এ দুই কার্যক্রম পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব আমির তার পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দুই প্রসার কার্যক্রম গ্রহণ করেন। ফলে তার বিক্রয় বৃদ্ধি পায় এবং চিন্তামুক্ত হন।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
জনাব আমির চিন্তা লাঘবের ক্ষেত্রে উদ্দীপকে ব্যবহৃত বিপণন প্রসার হাতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর