সনি টিভি ক্রেতাকে কিভাবে আকৃষ্ট করতে সক্ষম হন? ব্যাখ্যা কর।
উত্তর: সনি টিভি ক্রেতাকে বিক্রয়োত্তর সেবার মাধ্যমে মাধ্যমে ক্রেতা কে আকৃষ্ট করতে সক্ষম হন। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যের যুগের প্রতিযোগিতা মোকাবেলায় বিক্রি সেবা অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় প্রসার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত পণ্য সামগ্রি ক্রয় করার ফলে প্রতিষ্ঠান থেকে বিক্রয় পরবর্তী যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। যেমন – পন্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌঁছে দেওয়া, পন্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা নতুন পণ্য সরবরাহ ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের ততো বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয় এর পরিমাণ বেশি হয়। উদ্দীপকে দেখা যায় জনাব সেলিম মিয়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নতুন টিভি কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কয়েকটি শোরুম করে দেখলেন। তিনি খেয়াল করলেন বিভিন্ন কোম্পানি টেলিভিশনে গ্যারান্টি দিলেও শুধু সনি কোম্পানি টিভি কেনার পর গৃহে স্থাপন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিক্রয় পরবর্তী সেবা ও দিবে বলে অঙ্গীকার করেছে। যা খুব সহজে ক্রেতা আকর্ষণ করতে সক্ষম।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
সনি টিভি ক্রেতাকে কিভাবে আকৃষ্ট করতে সক্ষম হন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর