বিজ্ঞাপন ভোক্তার মনোভাব ও আচরণ পরিবর্তন করে। ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো ধরনের গণপ্রচার যা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে পণ্য অথবা সেবা বিক্রয়ে সাহায্য করে তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ উচ্চমানের নতুন নতুন পণ্য সম্পর্কে অবগত হতে পারে। এছাড়া বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে মূল্যহ্রাস, বিশেষ উপহার, বিনামূল্যে লটারির কুপন ইত্যাদি ক্রয় জনিত সুবিধা ক্রেতাদের প্রদান করে থাকেন।আর এই সকল বিষয়গুলো ক্রেতাগণ বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। এর ফলে মানুষের মধ্যে পণ্য ক্রয় এর প্রতি উৎসাহ সৃষ্টি হয়।তাই বলা যায়, বিজ্ঞাপন ভোক্তার মনোভাব ও আচরণ পরিবর্তন করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিজ্ঞাপন ভোক্তার মনোভাব ও আচরণ পরিবর্তন করে। ব্যাখ্যা কর।
উত্তর