উদ্দীপকে কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার করেছে।
উত্তর: উদ্দীপকে ভোক্তামুখী বিক্রয় প্রসারের অন্তর্গত নমুনা বিতরণ প্রসার কৌশলটি ব্যবহার করেছেন। যে প্রসার মূলক কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ের প্রতি উদ্ভূত করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে । এক্ষেত্রে সাধারণত বাজারে নতুন পন্য উপস্থাপন করে চাহিদা সৃষ্টি, প্রতিযোগিতার মোকাবিলা এবং ভোক্তাদের মনে পন্য সম্পর্কে অনুকূল মনোভাব সৃষ্টির উদ্দেশ্যে প্রসার মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তন করতে হলে নমুনা বিতরণের প্রয়োজন হয়। বাজারে নতুন পণ্য উপস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ও ফলপ্রসূ কৌশল হলো নমুনা বিতরণ পদ্ধতি। এর মাধ্যমে ভোক্তাদেরকে নতুন পণ্য স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে যাচাই করার সুযোগ দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায় জহির ফুডস" আমের জুস তৈরি করে "ফ্রেশ হালাল জুস" নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। কিছু মিনি স্যাম্পল তৈরি করে কিছু টার্গেট ক্রেতাদের বিনামূল্যে বিতরণ করে। এখানে দেখা যায় তিনি বিনামূল্যে নমুনা বিতরণ করে থাকেন যার ফলে ক্রেতারা তার পণ্যটি সম্পর্কে বিনামূল্যে ধারণা গ্রহণ করতে পারে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার করেছে।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর