উদ্দীপকে রিক্সার পেছনে বিজ্ঞাপন দেওয়া বিজ্ঞাপনের মাধ্যম উল্লেখসহ যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: রিক্সার পেছনে বিজ্ঞাপন দেওয়া হল ট্রানজিট বিজ্ঞাপন বা পরিবহন বিজ্ঞাপন এবং এ বিজ্ঞাপনের যৌক্তিকতা রয়েছে। পণ্য ও সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য জনসাধারণের নিকট পৌঁছাতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবহন বিজ্ঞাপন একটি নান্দনিক নাম। বাস, রেলগাড়ি, রিক্সা ও মোটরসাইকেল ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। পরিবহন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলমান বিধায় পরিবহনের অঙ্কিত বিজ্ঞাপন দেশের নানা প্রান্তের মানুষের নিকট সহজেই পৌঁছে যায়। ফলে মানুষের কাছে পণ্যের প্রসারে পরিবহন বিজ্ঞাপন অত্যন্ত কার্যকরী বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে দেখা যায় জহির ফুডস" আমের জুস তৈরি করে "ফ্রেশ হালাল জুস" নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। কিছু মিনি স্যাম্পল তৈরি করে কিছু টার্গেট ক্রেতাদের বিনামূল্যে বিতরণ করে। জহির ফুডস অটোরিক্সার পেছনে তাদের জুসের বিজ্ঞাপন দিয়েছে। অটোরিকশার পিছনে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমটি হলো পরিবহন বিজ্ঞাপন।এর মাধ্যমে অটোরির সাথে যে জায়গায় যাবে সেই জায়গার মানুষজন তার পণ্যটি সম্পর্কে জানতে পারবে এবং তার পণ্য বিক্রয় বৃদ্ধি পাবে। তাই বলা যায় ট্রানসিট বিজ্ঞাপন দেওয়া তার প্রতিষ্ঠানের জন্য খুবই যুক্তকর।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে রিক্সার পেছনে বিজ্ঞাপন দেওয়া বিজ্ঞাপনের মাধ্যম উল্লেখসহ য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর