উদ্দীপকে "মুন্নি ট্রেডার্স" কোন ধরনের ভোগ্যপন্য বিক্রি করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুন্নি ট্রেডার্স ভোগ্য পণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য বিক্রয় করেন। যেসব পণ্য ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তাকে ভোগ্যপন্য বলে । ক্রেতারা যেসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তি, স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ব্র্যান্ড ইমেজকে বিবেচনা করে ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এক্ষেত্রে ক্রেতা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যটির সকল আকর্ষণ বোধ করে। যেমন : বাজারে অনেক দামি ব্র্যান্ডের ফ্রিজ থাকলেও ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনলেন । আবার ঈদের পাঞ্জাবি ক্রয় ক্ষেত্রে ক্রেতা কে ক্রাফটের পাঞ্জাবি ক্রয় করলেন। উদ্দীপকে দেখা যায়, "মুন্নি ট্রেডার্স" একটি ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের কে তাদের নিকট নগদ ও কিস্তিতে এলইডি টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি পণ্য বিক্রয় করে। এখানে দেখা যায় তারা যে ধরনের পণ্যটি বিক্রয় করে থাকে তা হল বিশিষ্ট পণ্য। তাই বলা যায় উদ্দীপকে মুন্নি ট্রেডার্স ভোগ্য পণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য বিক্রয় করে থাকেন।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে "মুন্নি ট্রেডার্স" কোন ধরনের ভোগ্যপন্য বিক্রি করে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর