বর্ণালী ফ্যাশন কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশল কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল? ব্যাখ্যা কর।
উত্তর: বর্ণালীর ফ্যাশন কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশল প্রতিযোগিতা মোকাবেলার বিক্রয় প্রসার কৌশল। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যিক যুগে পণ্য ও সেবা বিক্রয়ের ক্ষেত্রে একজন বিপণকারীকে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে হয়। তাই এক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবেলা করে বাজার টিকে থাকতে হলে বিক্রয় বৃদ্ধি করতে বিবরণকারীকে বিভিন্ন ধরনের প্রসার কৌশল ব্যবহার করতে হয়। যেমন: মূল্য হ্রাস কুপন: মূল্য হ্রাস কুপন ক্রেতা সাধারণের নিকট অত্যন্ত আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে কুপন বলতে এমন এক ধরনের সনদ বা কাগজকে বোঝায় যা ক্রেতা সাধারণের অর্থ বাঁচাতে সাহায্য করে। মূল্য হ্রাস মোড়কীকরণ: মূল্য হ্রাস মোড়কীকরণ বর্তমানে প্রতিযোগিতা মোকাবিলায় অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দনীয় প্রসার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি মূল্যহ্রাস কুপনের অনুরূপ। পৃষ্ঠপোষক পুরস্কার, প্রদর্শনী এবং মেলা ও বিক্রয় সেবা প্রতিযোগিতা মোকাবেলায় খুবই সাহায্য করে। উদ্দীপকে দেখা যায় বর্ণালী ফ্যাশন ঢাকার একটি জামদানি শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বছরের বিভিন্ন সময় বিক্রয় বৃদ্ধির জন্য মূল্যহ্রাস,কুপন, বিজ্ঞাপনে পণ্য ইত্যাদি প্রদান করে। উদ্দীপকে দেখা যাচ্ছে তারা যে পদ্ধতিগুলো অবলম্বন করছে তা ভক্তামুখী বিক্রয় প্রসারের প্রতিযোগিতা মোকাবেলার অন্তর্গত বিপণন প্রসার কৌশল।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বর্ণালী ফ্যাশন কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশল কোন ধরনের বিক্রয় প্রসার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর