উদ্দীপকে "ওয়ান ক্লিক" কোম্পানি প্রথম পর্যায়ে ক্রেতাদের অবহিত করার জন্য প্রচার মিশ্রণের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ওয়ান ক্লিক কোম্পানি প্রথম পর্যায়ে ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ারটি ব্যবহার করেছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে পণ্য অথবা সেবার নৈব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিপণন মিশ্রনের চারটি উপাদানের একটি হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ফলে ক্রেতারা প্ররোচিত হয় এবং পণ্য ক্রয় আগ্রহী হয়ে ওঠে। ফলে পণ্যের বাজার চাহিদা বৃদ্ধি পায়। এতে উৎপাদিত পণ্য বন্টনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পূর্বের তুলনায় অধিক পণ্য সরবরাহ করতে হয় । এতে অনেক সময় ক্রেতারা নিজেরাই দূর দূরান্ত হতে পণ্য ক্রয় করতে আসে। এভাবেই বিজ্ঞাপন বন্টনের সম্প্রসারণ ঘটায়। উদ্দীপকে দেখা যায়, ওয়ান ক্লিক" মোবাইল জগতে একটি সনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেটের নিত্য নতুন ডিজাইন বাজারে ছাড়ে। এজন্য তারা পণ্যের প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে তাদের পণ্যটি প্রচার করে থাকে, যা বিপণন মিশ্রণের বিজ্ঞাপন কাজের সাথে অন্তর্ভুক্ত। তাই বলা যায় উদ্দীপকে কোম্পানিটি প্রথম পর্যায়ে ক্রেতাদের অবহিত করার জন্য বিপণন প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে "ওয়ান ক্লিক" কোম্পানি প্রথম পর্যায়ে ক্রেতাদের অবহিত করার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর