"লটারির ঘোষণা দেওয়া উদ্দীপকে কোম্পানির বিক্রয় ব্যাপক বৃদ্ধি পাবে " তুমি কি একমত। প্রসার মিশন কৌশলের ধন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: লটারি ঘোষণা দেওয়া উদ্দীপকের কোম্পানির জন্য বিক্রয় বৃদ্ধি করবে বলে আমি মনে করি। পন্য অথবা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রম কে বিক্রয় প্রসার বলে। পণ্য বা সেবার বিক্রয় এর পরিমাণ বৃদ্ধি করায় বিক্রয় প্রসারের মূল লক্ষ্য। সাধারণত নমুনা বিতরণ, বিজ্ঞাপনী পণ্য,অর্থ ফেরত পদ্ধতি, মেলা ও প্রদর্শনী, ছাড় প্রদান, ভাতা প্রদান, বিক্রয়সভা ইত্যাদি বিক্রয় প্রসারের কৌশল হিসেবে গণ্য। তবে কোন পণের ক্ষেত্রে একসাথে একাধিক কৌশল অবলম্বন করা সম্ভব না। প্রয়োজন ও অবস্থা বিবেচনায় যে কৌশলটা অধিকার কার্যকর ভূমিকা রাখতে পারবে সেই কৌশলটি ব্যবহার করা যায়। যদি দেখা যায় একটি নির্দিষ্ট কৌশল বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না তবে সাথে সাথে আরেকটি কৌশল গ্রহণ করা হয়। উদ্দীপকে দেখা যায়, ওয়ান ক্লিক" মোবাইল জগতে একটি সনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেটের নিত্য নতুন ডিজাইন বাজারে ছাড়ে। এজন্য তারা পণ্যের প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য লটারির মাধ্যমে পুরস্কারও ঘোষণা দিয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা বিক্রয় প্রসারের লটারির মাধ্যমে পুরস্কারের ঘোষণা করে। এর মাধ্যমে পুরস্কারের লোভে ক্রেতারা আকৃষ্ট হয়ে তার পণ্যটি ক্রয় করতে চায়। আরে এটি বিক্রয় প্রসারের অন্যতম একটি মাধ্যম। তাই বলা যায় লটারির ঘোষণা দেওয়া উদ্দীপকে কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
"লটারির ঘোষণা দেওয়া উদ্দীপকে কোম্পানির বিক্রয় ব্যাপক বৃদ্ধি পাবে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর