উদ্দীপকে প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের ভাষায় কি বলে?
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের ভাষায় বিজ্ঞাপন বলে। যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপনের বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয়, তাকে বিজ্ঞাপন বলে। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ও ওয়েবসাইট ইত্যাদি। পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যা কিছু করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এক্ষেত্রে পণ্য, সেবা অথবা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য খুব সংক্ষিপ্ত এবং গোছানোভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে ব্যক্তি এবং ক্রেতা সাধারনের সরাসরি যোগাযোগ স্থাপিত হয় না। তবে ক্রেতাদের নিকট নৈর্বক্তিক আকারে তথ্য উপস্থাপন করে। বিজ্ঞাপন সামনাসামনি উপস্থিত না থেকে ও পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে স্পর্শ দাগ কাটতে পারে। উদ্দীপকে দেখা যায়, সুরমা লিমিটেড স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিত্যনতুন ডিজাইনের পণ্য বাজারে ছাড়ে। পণ্য প্রচারের জন্য সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে তারা টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার কথা ভেবেছেন। তাই বলা যায় উদ্দীপকে প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের ভাষায় বিজ্ঞাপন বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর