উদ্দীপকে "গেজেট এন্ড গিয়ার কোম্পানি" ক্রেতাদেরকে অবহিত করার জন্য প্রসার মিশ্রণের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কোম্পানিটি প্রথম পর্যায়ে ক্রেতাদেরকে অবহিত করার জন্য বিজ্ঞাপন মাধ্যমটির ব্যবহার করেছেন। যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপনের বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয়, তাকে বিজ্ঞাপন বলে। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ও ওয়েবসাইট ইত্যাদি। পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যা কিছু করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এক্ষেত্রে পণ্য, সেবা অথবা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য খুব সংক্ষিপ্ত এবং গোছানোভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে ব্যক্তি এবং ক্রেতা সাধারনের সরাসরি যোগাযোগ স্থাপিত হয় না। তবে ক্রেতাদের নিকট নৈর্বক্তিক আকারে তথ্য উপস্থাপন করে। বিজ্ঞাপন সামনাসামনি উপস্থিত না থেকে ও পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে স্পর্শ দাগ কাটতে পারে। উদ্দীপকে দেখা যায়, "গেজেট এন্ড গিয়ার” মোবাইল জগতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেটের নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। তারা পণ্যের প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে তো আর সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যা প্রসার মিশ্রণের বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। তাই বলা যায় উদ্দীপকে প্রথম পর্যায়ে কোম্পানিটি প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়াটি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে "গেজেট এন্ড গিয়ার কোম্পানি" ক্রেতাদেরকে অবহিত করার জন্য প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর