তিব্বত কোম্পানির গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশা অর্জনে কি ভূমিকা রাখতে পারবে? বিশ্লেষণ কর।
উত্তর: তিব্বত কোম্পানির গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি বলে আমি মনে করি। তিব্বত কোম্পানির গৃহীত পদক্ষেপ হলো মূল্যহ্রাস ব্যবস্থা করা। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যের যুগে পণ্য ও সেবা বিক্রয়ের ক্ষেত্রে একজন বিপণকারী কে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে হয়। তাই এই ক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য পণ্যমূল্য হ্রাস একটি গুরুত্বপূর্ণ উপাদান । মূল্য হ্রাস ক্রেতা সাধারণের নিকট অত্যন্ত আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় দ্রুত বৃদ্ধির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ মূল্য হ্রাসের ফলে ক্রেতারা তার পছন্দের পণ্যটি খুব সহজে কম মূল্য পেতে পারে। উদ্দিপকে দেখা যায়, তিব্বত একটি টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিকে টুথপেস্ট বিক্রির সাথে কলম, চাবির রিং, শপিং ব্যাগ প্রভৃত্তিতে টুথপেস্ট এর নাম ছেপে বিলি করে । এতে বিক্রয় ভালো হয়। আরো অধিক বিক্রয়ের জন্য কোম্পানিটি তালিকা মূল্যের ওপর ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ক্রেতারা কিছু কম মূল্যে পন্য ক্রয় করতে পারবে। প্রতিষ্ঠানটির ধারণা এতে তার টুথপেস্ট এর চাহিদা অনেক বেড়ে যাবে। পণ্য সামগ্রীর ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের মূল্য পদ্ধতি গ্রহণ করা হয় তখন খুব সহজে ক্রেতারা তার প্রতিষ্ঠান থেকে খুব কম বলে সে পন্য টি ক্রয় করে থাকে। প্রতিযোগী প্রতিষ্ঠানের থেকে এগিয়ে থাকার জন্য প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। এ ধরনের কার্যক্রম গ্রহণ করার ফলে প্রতিষ্ঠানের বিক্রয় খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই বলা যায়, তিব্বত কোম্পানি গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
তিব্বত কোম্পানির গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশা অর্জনে কি ভূমিকা রাখতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর