উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
উত্তর: উদ্দীপকে বিপণনের বিজ্ঞাপনের ধারণা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। যে পদ্ধতির মাধ্যমে পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। সহজ অর্থে, বিজ্ঞাপন হচ্ছে পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে উৎপাদক বা বিপণনকারী কর্তৃক গৃহীত একটি বিশেষ কৌশল,যেখানে অর্থ ব্যয় করে নৈব্যক্তিক উপায়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার সাধারণ কে অবহিত করে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। সাধারণভাবে দেখা যায়, ক্রেতারা কোন পণ্য সম্পর্কে ধারণা না নিয়ে বা আগে থেকে না বুঝে পণ্য ক্রয় করে না। এজন্য পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা সাধারন কে অবহিত করতে বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে। উদ্দীপকে দেখা যায়, "স্যামসাং কোম্পানি" একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা ও সমর্থক বিবেচনা করে নিত্য নতুন ডিজাইনের মোবাইল উৎপাদন করে তা বিপণন করে। ক্রেতাদের অবহিত করতে তারা ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করে। এখানে দেখা যাচ্ছে তারা তাদের প্রতিষ্ঠানের পণ্যটি ক্রেতাদের অবহিত করার জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দেন। আর এ থেকে বুঝা যায় এটি বিপণনের বিজ্ঞাপনের ধারণা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর